তৃণমূল বিধায়কের বাড়িতে দুষ্কৃতী হামলা - The News Lion

তৃণমূল বিধায়কের বাড়িতে দুষ্কৃতী হামলা




দি নিউজ লায়ন ; ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক নিহার ঘোষের বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীর হামলা। ভাঙচুর করা হয়েছে বিধায়কের বাড়ির আসবাবপত্র এবং অফিস ঘরের যাবতীয় সামগ্রী । বাড়িতে ঢুকে সশস্ত্র দুষ্কৃতীর দল বিধায়ক তার স্ত্রী এবং ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ। সোমবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকায় । সেখানে রয়েছে তৃণমূল বিধায়ক নিহার ঘোষের বাড়ি এবং দলীয় কার্যালয় । গভীর রাতে সশস্ত্র দুষ্কৃতী দল অতর্কিতে বিধায়কের বাড়িতে ঢুকে ভাঙচুর করে হামলা চালায় বলে অভিযোগ।


 বিধায়ক নিহার ঘোষ এবং তার স্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলার গায়ত্রী ঘোষের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরে বদলা নিতেই এদিন রাতে সশস্ত্র দুষ্কৃতীরা তাদের বাড়িতেই বাঁশ, লাঠি , হাঁসুয়া নিয়ে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে সমস্ত আসবাবপত্র । এমনকি বাড়িতে ঢুকে তাদেরকে কুপিয়ে খুনের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ।


 এদিকে রাতে এই গোলমালের ঘটনায় রীতিমতো উত্তেজনা তৈরি হয় মালদা শহরে বিনয় সরকার রোড সংলগ্ন বেলতলা এলাকায় । খবর পেয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । বিধায়ক নিহার ঘোষের অভিযোগ,  এদিন হঠাৎ করে বাঁশ, লাঠি, হাসুয়া নিয়ে একশোর বেশি দুষ্কৃতী হঠাৎ করে আমার বাড়িতে চড়াও হয়। আমাদের লক্ষ্য করে ইট , পাথর ছোঁড়া হয়। ওরা বাড়িতে ঢুকে চেয়ার, টেবিল সমস্ত জিনিস ভাঙচুর করে । 


তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। তিনি বলেন, এভাবে বিধায়কের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, তা কোন রকম ভাবেই বরদাশ্ত করা যাবে না। কারা এই ঘটনার পিছনে জড়িত রয়েছে এবং কাদের মদতে এই হামলার ঘটনাটি ঘটেছে তা অবশ্যই পুলিশের কাছে জানতে চাইব। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.